ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৯:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বরগুনায় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনায় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালানোর অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিল্পী বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের বাসিন্দা ফারুক আকনের স্ত্রী।

নিহতের পরিবারের অভিযোগ, সম্প্রতি শিল্পীর বোন মাজেদা বিদেশ থেকে দেশে এসে বোন জামাই ফারুকের বাড়িতে বেড়াতে আসেন।

এসময় ফারুক তার কাছে ৫০ হাজার টাকা ধার চান। মাজেদা দুলাভাইকে টাকা দিতে অস্বীকৃতি জানালে ফারুক ও তার স্ত্রী শিল্পীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনা দেখে বোনের বাড়ি থেকে চলে যায় মাজেদা।

সেই কথা কাটাকাটির সূত্র ধরে বুধবার বিকলে ফারুক তার স্ত্রী শিল্পীকে মারধর করেন। এক পর্যায়ে শিল্পী মারা গেছে ভেবে মুখে বিষ ঢেলে রাখেন ফারুক।

এ ঘটনা জানাজানি হলে ফারুকই নিজেই শিল্পীকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিল্পীর পাকস্থলী পরিষ্কার করার পরও বাঁচাতে ব্যর্থ হন। আর শিল্পী মারা যাওয়ার খবরে ফারুক হাসপাতাল থেকে উধাও হয়ে যান।

জেনারেল হাসপাতালের চিকিৎসক তানভীর শাকিল জানান, রোগীর শরীর থেকে পয়জন নিষ্কাশন করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ বিষয়ে আত্মহত্যার প্ররোচনায় থানায় মামলা নেয়া হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

-জেডসি