ব্রেক্সিট ইস্যুতে ভোটে ফের হারলেন থেরেসা মে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ব্রেক্সিট ইস্যুতে ভোটাভুটিতে ফের হারলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। বৃহস্পতিবার পার্লামেন্ট হাউস অব কমন্সে ভোটাভুটিতে ৩০৩-২৫৮ ভোটে হেরেছেন থেরেসা মে।
এই হার তেমন গুরুত্বপূর্ণ না হলেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে বলে বিরোধীরা বলছেন। থেরেসা মে ইইউকে আশ্বাস দিয়েছিলেন যে, তিনি পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করাতে সক্ষম হবেন।
বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে’র ব্যর্থতা স্বীকার করা উচিত। -বিবিসি
-জেডসি
