ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১১:২৫:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

প্রকাশিত : ০৪:০২ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার | আপডেট: ০৪:০৬ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার

Jail_sm_208196896_509637650স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, পাবনা : পাবনার আটঘরিয়ায় এক নারীকে উত্ত্যক্ত করায় সিরাজুল ইসলাম (২২) নামে এক বখাটের ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুন রাজীব এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল উপজেলার কোদালিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আটঘরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর হোসেন উইমেননিউজকে জানান, উপজেলার চাঁদভা ইউনিয়নে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে, ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রোববার সকালে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান এসআই। ৩০.০৫.২০১৫