ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৮:৫৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ   

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহান আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা, বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, হেফাজত, রহমত, মাগফেরাত, নাজাত, ঐক্য, শান্তি এবং দেশ ও মানবতার কল্যাণ কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত।

টঙ্গীর তুরাগ তীরে আজ  শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ১১টা ৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের আহমেদ। প্রথম পর্বের মোনাজাতে লাখো মুসল্লি অংশ নেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৫৪তম এ আয়োজনের প্রথম পর্ব।

আগামীকাল রোববার বাদ ফজর দ্বিতীয় পর্ব শুরু হয়ে সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে শুক্রবার আম ও খাস বয়ান, তালিম ও তাশকিল, নামাজ-কালাম ও জিকির-আসকারের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে কাটল বিশ্ব ইজতেমার প্রথমদিন।

এদিন জুমার জামাতে শরিক হন কয়েক লাখ মুসল্লি। মাঠে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা, বাড়িঘর, দোকানপাট এমনকি নদী ও সড়কে বিভিন্ন যানবাহনেও শরিক হন জুমার জামাতে। তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের আহমেদ এ জামাতে ইমামতি করেন।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এর আগের দিন বৃহস্পতিবার আসরের পরই শুরু হয়েছিল ইজতেমার কার্যক্রম।