ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১১:২৫:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লুই কানের সংসদ নকশা দেশে আনা হবেঃ স্পিকার

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার | আপডেট: ০৪:১৪ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার

1423925118.স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :  জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের যে নকশাগুলো যুক্তরাষ্ট্রে রয়ে গেছে সেগুলো দেশে আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (৩০ মে) দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্পিকার বলেন, আমাদের জাতীয় সংসদ ভবন একটি ঐতিহ্য। এটি একটি ইউনিক আর্কিটেকচারাল বিল্ডিংও। ভবনটি লুই আই কানের একটি শ্রেষ্ঠ অর্জনও বটে। আমরা অত্যন্ত গর্বিত যে এ ধরনের একটি বিল্ডিং আমাদের বাংলাদেশ আছে। তিনি বলেন, জাতীয় সংসদ ভবনকে নিয়ে লুই কানের করা নকশাগুলো গণপূর্ত মন্ত্রণালয়ে ছিল তা সংগ্রহ করে প্রদর্শনীর ব্যবস্থা করেছি। ‘আমি আশা করি এক মাসের মধ্যে এই প্রদর্শনী করার কাজটা সম্পন্ন করতে পারবো,’ যোগ করেন ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার বলেন,‘লুই কানের করা নকশার যেগুলো এখনও যুক্তরাষ্ট্রে রয়ে গেছে সেগুলো দেশে আনার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা সংসদ ভবনকে ঘিরে সংশ্লিষ্ট সব কিছু সংরক্ষণ করতে চাই।’ উইমেন আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, প্লানার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এজিএম ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেকসের সভাপতি স্থপতি ড. আবু সায়েদ এম আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের ভারপ্রাপ্ত সভাপতি এম এ রউফ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক গোলাম রহমান প্রমুখ। ৩০.০৫.২০১৫