ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৮:৫৯:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হতে চান না হিদার নূয়্যার্ট

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পারিবারিক কারণ দেখিয়ে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হতে অনাগ্রহ প্রকাশ করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ও ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা হিদার ন্যুয়ার্ট। শনিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এই কথা জানায়।

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির পদত্যাগের ঘোষণা আসার পর থেকেই এই পদটি কে বসবেন তা নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ ছিলেন হিদার ন্যূয়ার্ট। এবার তিনিও পারিবারিক কারণে এই পদে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। যদিও কূটনৈতিক জ্ঞান ও অভিজ্ঞতাশূন্য একজন টেলিভিশন উপস্থাপিকাকে হুট করে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে বাছাই করার কারণে ডেমোক্র্যাট নেতাদের সামলোচনার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

যদিও পারিবারের সমস্যাটি পরিষ্কার করে জানান নি ন্যূয়ার্ট। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ন্যূয়ার্ট ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে যোগদানের পর থেকে পারিবার থেকে আলাদা থাকতে হয়েছে তাকে। কেনান তার স্বামী-সন্তান ছিলেন নিউ ইয়র্কে। অপরদিকে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ নিউজ বলছে, হিদার ন্যূয়ার্টকে জাতিসংঘের রাষ্ট্রদূত মনোনীত করার আগে তার ইতিবৃত্ত যাচাই করে হোয়াইট হাউজ। এতে দেখা যায়, নূয়্যার্টের বাসার আয়া অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। এমনকি কাজ করার অনুমতিও নেই তার।

-জেডসি