ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৯:০০:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভাঙনের চূড়ান্ত প্রস্তুতি চলছে ব্রিটিশ রাজপরিবারে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগে থেকেই খবরটি শোনা যাচ্ছিল, ব্রিটিশ রাজপরিবারের চার আলোচিত ব্যক্তিত্ব উইলিয়াম-কেট এবং হ্যারি-মেগান আর একসঙ্গে থাকবেন না। তবে বর্তমানে এখন তার চূড়ান্ত প্রস্তুতি চলছে।

এ বিষয়ে উইলিয়াম ও হ্যারি দুই ভাই বৈঠকও করেছেন। কয়েক সপ্তাহের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

হলিউড অভিনেত্রী মেগানকে গত বছর বিয়ে করেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি। তখন থেকেই শুরু হয়ে যায় আলাদা সংসার গোছানোর প্রস্তুতি। এই বসন্তেই জন্ম নেবে মেগান-হ্যারির প্রথম সন্তান। আর এই সন্তান জন্মের আগেই বিচ্ছেদের সবকিছু চূড়ান্ত হয়ে যাবে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।

রাজপরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দুই ভাইয়েরই নিজস্ব পরিবার আছে। আগের মতো তারা আর একে অপরের ওপর নির্ভরশীল নয়। তারা এখন পুরোপুরি ভিন্ন মানুষ এবং তাদের জীবনযাত্রা ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে। সূত্র: দ্য সান

-জেডসি