ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৮:৫৮:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজস্থানে বিয়ে বাড়িতে ট্রাক ঢুকে নারীসহ ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাড়িটিতে জমকালো উৎসবে বিয়ের নাচ চলছিল তখন। হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ে সেই বিয়ে বাড়িতে। এ ঘটনায় নারীসহ ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুসহ আরও ১৫ জন।

মঙ্গলবার ভোরে ভারতের রাজস্থানের প্রতাপগড়-জয়পুর মহাসড়কের আম্বাওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট পরিবার এবং পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ওই বাড়িতে যারা ছিলেন- তারা দুর্ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে বিয়ে অনুষ্ঠানের রাজস্থানি নাচ করছিলেন। তখন ট্রাকটি তাদের ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই নয়জন মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাকি চারজন। এছাড়া শিশুসহ আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

-জেডসি