সিরিয়ায় জোড়া বোমা হামলায় চার শিশুসহ নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ইদলিবে জোড়া বোমা হামলায় কমপক্ষে চার শিশুসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশত মানুষ। সোমবার এ হামলা চালানো হয়। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিবের মূল শহরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। প্রথম বিস্ফোরণটি একটি গাড়িতে হয়। এরপর ওই বিস্ফোরণে কাছে একটি এ্যাম্বুলেন্স নিয়ে আসা হলে একটি মটর সাইকেলে করে আবার বিস্ফোরণ ঘটানো হয়। এতে শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অ্যালায়েন্স কমান্ডাররা জানান, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ও আইএস সংশ্লিষ্টদের ওপর এই হামলা করেছে।
-জেডসি
