আবদুর মাজেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিত : ১০:১১ এএম, ৩১ মে ২০১৫ রবিবার | আপডেট: ১০:১১ এএম, ৩১ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমানের বড় ভাই আবদুর মাজেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
৩১.০৫.২০১৫ 