ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১১:০৬:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজারেঙ্কাকে হারিয়েছে শেষ ষোলোতে সেরেনা

প্রকাশিত : ০১:৩১ পিএম, ৩১ মে ২০১৫ রবিবার | আপডেট: ০১:৩১ পিএম, ৩১ মে ২০১৫ রবিবার

sp_Katarউইমেননিউজ ডেস্ক, ঢাকা : মহিলা এককে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলো নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ক্লে কোর্টে তৃতীয় রাউন্ডের ম্যাচে সেরেনা ২-১ সেটে হারিয়েছেন ২৭তম বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। ১৯টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা মাত্র দু’বার জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। তাই ফ্রেঞ্চ ওপেনের সাথে তার সখ্যটা খুব বেশি ভালো নয়। তাই তৃতীয়বারের মত ফ্রেঞ্চ ওপেনের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে ১১৪তম আসরে যাত্রা শুরু করেছেন সেরেনা। শিরোপার দিকে লক্ষ্যস্থির করে ইতোমধ্যে শেষ ষোলোতে পৌঁছে গেছেন সেরেনা। তবে সেখানে পৌছাতে বেশ ঘাম-ঝড়াতেই হয়েছে তাকে। চলতি আসরে ২৭তম বাছাই হলেও, টেনিস জগতে তারকার তকমাটা ঠিকই আছে আজারেঙ্কার। কারন তার ঝুলিতে আছে দু’টি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। তাই সেরেনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবার সামর্থ্য আছে আজারেঙ্কার। ঠিকই তৃতীয় রাউন্ডের প্রথম সেটে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। তাতে ৬-৩ গেমে সেটটি জিতেন আজারেঙ্কা। তবে প্রথম সেট জয়ের পর নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারেননি তিনি। ফলে পরের দু’সেট অনায়াসে জিতে শেষ ষোলোতে নাম লেখান সেরেনা। শেষ দু’টি সেট ৬-৪ ও ৬-২ গেমে জিতেন সেরেনা। ৩১.০৫.২০১৫