চকবাজারে অগ্নিকান্ড, তিন সদস্যর তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভেন্স তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
তিনি সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) দিলিপ ঘোষ, সহকারি পরিচালক সালাউদ্দিন আহমেদ ও উপ-সহকারি পরিচালক আবদুল হালিম।
বুধবার রাত সাড়ে ১০টার পর চকবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
