ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ফেরদৌস আরার সঙ্গীতসন্ধ্যা
প্রকাশিত : ০৫:২১ পিএম, ৩১ মে ২০১৫ রবিবার | আপডেট: ০৫:২১ পিএম, ৩১ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : খ্যাতিমান নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। অনন্য কণ্ঠের মাধুরীতে বহু বছর ধরে গাইছেন নজরুলের গান। সেই সুবাদে নজরুলসঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছেন শ্রোতাপ্রিয়তা। বিশিষ্ট এই কণ্ঠশিল্পী শনিবার সন্ধ্যায় গানে মুগ্ধ করলেন শ্রোতাদের। দরাজ কণ্ঠে গাইলেন নজরুলের গান। আর এই পরিবেশনায় অংশ নেয় তাঁরই গড়া সংগঠন সুরসপ্তক। এই নজরুলসঙ্গীতাসরের আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)।
সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সম্মেলক গান। ফেরদৌস আরার নেতৃত্বে সুরসপ্তকের শিল্পীরা শোনান ‘রুমঝুম রুমঝুম কে বাজায়’ ও সংঘ শরণতীর্থ যাত্রা পথে’। এরপর শুরু হয় ফেরদৌস আরার একক কণ্ঠের অনবদ্য পরিবেশনা। প্রথমেই গেয়ে শোনান ‘কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে’।
৩১.০৫.২০১৫ 