ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ৬:২৮:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তেঁতুলিয়ায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০২:০৮ পিএম, ১ জুন ২০১৫ সোমবার

tetulia-pic.thumbnailস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, তেঁতুলিয়া : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকায় ট্রাকচাপায় জুলেখা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে পঞ্চগড়-বাংলাবান্ধা মহসড়কে এ দ‍ুর্ঘটনা ঘটে।  জুলেখা হুলাসুজোত এলাকার নুর ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা উইমেননিউজকে জানান, বিকেলে জুলেখা পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ওপর রোদে শুকাতে দেওয়া ধান তুলছিলেন জুলেখা। এ সময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী মালবাহী  একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি উইমেননিউজকে নিশ্চিত করেছেন। ০১.০৬.২০১৫