ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:২৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আসামে ভেজাল মদ খেয়ে সাত নারীসহ ৬৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের আসামে ভেজাল মদ খেয়ে সাত নারীসহ ৬৬ জন চা শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজ্যের গোলাঘাট জেলারই ৩৯ জন। গুরুতর আহতাবস্থায় বেশ কয়েকজনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতাল ও গোলাঘাট সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাপ্তাহিক মজুরি পাওয়ার পর ওই শ্রমিকরা মদপানের পর এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে সালমারা চা বাগানের শ্রমিকরা মদ খাওয়ার পরপরই চারজন নারীর মৃত্যু হয়। পরবর্তী ১২ ঘণ্টায়, আরও আটজনের মৃত্যু হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে।

ওই ঘটনার পর চা বাগানটির নিকটবর্তী জুগিবাড়ি এলাকার ওই অবৈধ মদ প্রস্তুতকারক ফ্যাক্টরির মালিকদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম- ইন্দুকল্প বোরদোলাই ও দেবা বোরা বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ডেপুটি পুলিশ সুপার পার্থ প্রতীম শৈকিয়া বলেছেন, আমরা ইতোমধ্যে দুজনকে গ্রেফতার  করেছি এবং আরও অভিযুক্তকে খুঁজছি।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহের কম সময়ের আগে উত্তরাঞ্চলীয় ভারতে ভেজাল মদ খেয়ে শতাধিক ব্যক্তির মৃত্যুর পর আসামে এই ঘটনা ঘটলো।

-জেডসি