বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে বিমানের উড়োজাহাজ বিজি-১৪৭ ছিনতাই চেষ্টার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনেন্দ্র নাথ সরকার।
রবিবার রাতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠনের কথা জানায়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনেন্দ্র নাথ সরকার।
-জেডসি
