ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ৬:১১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লক্ষ্মীপুরে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০৩:০৭ পিএম, ১ জুন ২০১৫ সোমবার

2015-06-01_4_221008স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, লক্ষ্মীপুর : জেলার রায়পুর উপজেলায় শিশু ও নারী উন্নয়নে কার্যক্রম শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম শরিফুল ইসলাম, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মো: ইউসুফ, গোলাম মোস্তফা পাটোয়ারী, খালেদ দেওয়ান, নাজমুল ইসলাম মিঠু, উপজেলা ইমাম সমিতির সভাপতি সালেহ আহমদ প্রমুখ। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় শিশু ও নারীর জন্য নিরাপদ স্বাস্থ্য শিক্ষা সেবা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। ০১.০৬.২০১৫