ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে মৃদু ভূকম্পন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ১।
আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের ওয়্যারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, আগারগাঁও থেকে ৩৭ কিলোমিটার উত্তরপূর্ব দিকে ছিলো এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। সে হিসেবে এলাকাটি গাজীপুর-নরসিংদী সীমানায়। তবে মৃদু ভূকম্পন হওয়ায় অনেকেই এটি অনুভব করতে পারেননি।
তিনি জানান, ভূমিকম্পটি মাত্র ২ সেকেন্ড স্থায়ী ছিল। ঢাকার বিভিন্ন এলাকাসহ আশপাশের বেশ কয়েকটি জেলাতেও এটি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
-জেডসি
