ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ৬:২৬:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভিখারিনীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রকাশিত : ০৭:১৪ এএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৭:১৪ এএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার

103674_1_2স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় এক ভিখারিনীকে ধর্ষণের অভিযোগে গত রোববার এক যুবককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত বুধবার বিকেলে উপজেলার ওই ভিখারিনী তার এক বছরের সন্তানকে সঙ্গে নিয়ে ওয়ারজোর-লাউডুরা রাস্তা দিয়ে হেঁটে তার মায়ের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই রাস্তায় সন্ধ্যা হয়ে যায়। এ সময় ঘাগড়া ইউনিয়নের গোলহাটি গ্রামের তৌফিক (৩৫) ও তার তিন সহযোগী তাকে সহিলা হাওরে নিয়ে যায়। সেখানে ওই চারজন তাকে রাতভর ধর্ষণ করে। পরদিন ওই ভিখারিনী বাড়িতে এসে বিষয়টি তার বাবাকে জানান। পরে এ ঘটনায় গত রোববার দুপুরে তঁার বাবা বাদী হয়ে তৌফিককে প্রধান আসামিসহ তার তিন সহযোগীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। পুলিশ রোববার সন্ধ্যায় মিঠামইনের কেওয়ারজোর বাজার এলাকা থেকে তৌফিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, গতকাল সোমবার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। তৌফিককে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তৌফিকের তিন সহযোগী পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। ওই তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ০২.০৬.২০১৫