বিকেলে বনানী কবরস্থানে যাবেন খালেদা
প্রকাশিত : ০৮:০৬ এএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৮:০৬ এএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (মঙ্গলবার) বিকেল ৪ টায় বননী কবরস্থানে তার ছোট ছেলে আরাফাত হোসেন কোকোর কবরে যাবেন। সেখানে তিনি ফাতিহা পাঠ ও দোয়া পড়বেন বলে জানা গেছে।
পাশাপাশি বিকেল ৫ টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে সেখানেও তিনি ফাতিহা পাঠ ও দোয়ায় অংশ নেবেন।
দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
০২.০৬.২০১৫ 