ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৬:১৮:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

দেশের কিছু এলাকার নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় ২ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।