ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:২৫:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তানে বিমান হামলার পর ‘উত্তেজনা’ চায় না ভারত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ

পাকিস্তানের মাটিতে বিমান হামলা চালানোর পর ভারত বুধবার বিক্ষুব্ধ ইসলামাবাদের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা কমানোর আগ্রহ প্রকাশ করেছে। এদিকে পরমাণু ক্ষমতাধর প্রতিবেশী এ দুই দেশকে যুক্তরাষ্ট্র ‘সংযত থাকার’ আহ্বান জানিয়েছে।

বিতর্কিত কাশ্মীরের হিমালয় অঞ্চলে গত ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলায় ভারতের ৪০ সৈন্য নিহত হওয়ার পর চির প্রতিদ্বন্দ্বী এ দুই দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভারত ১৪ ফেব্রুয়ারি চালানো আত্মঘাতী হামলার বদলা নেয়ার অঙ্গীকারের পর মঙ্গলবার তাদের যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে হামলা চালায়। 

এ হামলার ব্যাপারে নয়াদিল্লি জানায়, তাদের হামলার লক্ষ্যস্থল ছিল কাশ্মীরে বোমা হামলার দায় স্বীকার করা জঙ্গি গ্রুপ জইশ-ই-মোহাম্মাদের (জেইএম) একটি ঘাঁটি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপকালে বলেন, ভারত উত্তেজনা বাড়তে দিতে চায় না। তারা দায়িত্বশীল ও সংযত আচরণের পক্ষে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে এক যৌথ অধিবেশনের জন্য বুধবার দেশটির পার্লামেন্ট বসছে বলে জানা গেছে।