শাহ আলমগীরের মৃত্যুতে স্পিকারের শোক
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক সিনিয়র সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় স্পিকার বলেন, শাহ আলমগীরের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারাল। তিনি সংবাদ মাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। প্রতিথযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদপত্র অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হল।
স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে শাহ আলমগীরের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
