ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৩:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভোটার হয়ে নাগরিক দায়িত্ব পালন করুন: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভোটার হয়ে নাগরিক দায়িত্ব পালন করুন। যাদের বয়স ১৮ হয়েছে তারা সবাই ভোটার হবেন এবং তারা সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি তাদের নাগরিক অধিকার শুধু নয়, এটি তাদের নাগরিক কর্তব্যও বটে। 

আজ শুক্রবার সকালে চাঁদপুর জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবসের অনুষ্ঠােন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,  ভোটদানের এই নাগরিক অধিকার প্রয়োগ করা এবং এই কর্তব্য পালনের মধ্য দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, আমাদের এ অগ্রযাত্রা যেমনি উন্নয়নের ক্ষেত্রে, তেমনি গণতান্ত্রিক ক্ষেত্রেও বটে। কাজেই এ গণতান্ত্রিক অভিযাত্রাকে আমাদের সফল করতে হবে। সে জন্য প্রয়োজন প্রত্যেক নাগরিকের প্রত্যক্ষ অংশগ্রহণ।

দীপু মনি বলেন, ভোটার হওয়ার মধ্য দিয়েই একজন নাগরিক তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারেন। এ অভিযাত্রায় দেশের সব মানুষ সম্পৃক্ত হবেন এবং তাদের নাগরিক দায়িত্ব কর্তব্য পালন করবেন। তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উদ্দেশ্য নিয়েই এ দিবসটিকে জাতীয় ভোটার দিবস চিহ্নিত করা হয়েছে। আমরা আজ সারাদেশে উৎসবের সঙ্গে দিনটি পালন করছি।

‘ভোটার হবো ভোট দেব’ এ স্লোগান নিয়ে চাঁদপুর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দ রুবিনা আক্তার, চাঁদপুরের জেলার প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ালী দুলালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।