ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ৬:১২:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত : ০৭:১৮ এএম, ৩ জুন ২০১৫ বুধবার | আপডেট: ০৭:১৯ এএম, ৩ জুন ২০১৫ বুধবার

1432105087স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, লক্ষ্মীপুর : জেলার রামগঞ্জে মঙ্গলবার পুলিশ স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামিম ওরফে জনিকে (২৫) গ্রেফতার করেছে। সকালে উপজেলার করপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শামিম একই উপজেলার বদরপুর গ্রামের শহীদ উল্যার ছেলে। রামগঞ্জ থানা পুলিশ জানায়, ২০১২ সালে ২২ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে শামিম কয়েক সহযোগীসহ এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে শামীম ওই স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে। এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগঞ্জ থানায় মামলা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হালিম সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানী শেষে আসামি শামিমকে যাবজ্জীবন করাদন্ড দেন আদালত। রামগঞ্জের মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফারুক আহমেদ জানান, আসামি শামিম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে করপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ০৩.০৬.২০১৫