ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৫:৫৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৩ অবৈধ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ায় প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে অবৈধ অভিবাসীদের। বিশেষ করে বাংলাদেশি বা অন্যান্য দেশের জনবহুল এলাকাগুলোতে অভিযান জোরদার করা হয়েছে।

দেশটির সংশ্লিষ্টরা বলছেন, দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা চলমান অভিযান অব্যাহত রেখেছেন। এর ধারাবাহিকতায় রাজধানী কোয়ালালামপুরের পার্শ্ববর্তী সেলাঙ্গরের সবচেয়ে বড় কাঁচাবাজারে বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের বিশাল বাহিনী নিয়ে পুরো বাজার এলাকাকে ঘিরে ফেলে।

সারডাং পুলিশের সহকারী কমিশনার ইসমাইল বোরহান জানান, এ অভিযানে ১০৭ জনকে আটক করে যাচাই-বাছাই শেষে গ্রেফতার করা হয় ৭৩ জনকে। আটককৃতদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, মিয়ানমারের ৫০ এবং ইন্দোনেশিয়ার ১০ জন। আটকৃতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৬০ বছর।

-জেডসি