ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৯:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচাল গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম- সেলিনা আক্তার (৩৫)।  তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দৌলতপুর গ্রামে নুরুল হকের মেয়ে। সেলিনা ওই গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি জুতা কারখানায় চেকার পদে চাকরি করতেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, মঙ্গলবার সকালে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে যায়। পাইপলাইনে লিকেজ থাকায় আগুন মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা অন্য লোকজন বের হতে পরালেও সেলিনা বের হতে পারেননি। পরে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

-জেডসি