ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২:২৬:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিমানবন্দর-মালিবাগ-কমলাপুর রুটে পাতাল রেল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

রাজধানী ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলের পর এবার পাতাল রেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানানো হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও তার এ উত্তর পূর্বনির্ধারিত ছিল।

পূর্বনির্ধারিত লিখিত উত্তরে সেতুমন্ত্রী বলেন, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এটাই হবে দেশের প্রথম পাতাল রেল।

তিনি বলেন, স্টপেজ হবে বিমানবন্দর-বিমানবন্দর টার্মিনাল ৩-খিলক্ষেত-যমুনা ফিউচার পার্ক-নতুন বাজার-উত্তর বাড্ডা-বাড্ডা-হাতিরঝিল-রামপুরা-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর।

এ রুটের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার (মূল পাতাল রেল ১৬ দশমিক ২১ কিলোমিটার এবং আন্ডারগ্রাউন্ড এলিভেটেড ট্রানজিশন সেকশন ৩ দশমিক ৬৫ কিলোমিটার)।

লিখিত বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, এই রুটে মোট স্টেশন (আন্ডারগ্রাউন্ড) সংখ্যা ১২টি। আর ৭টি স্টেশন হবে এলিভেটেড। নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক স্টেশন দুটি বিমানবন্দর রুটের অংশ হিসেবে আন্ডারগ্রাউন্ডে নির্মিত হবে। 

মন্ত্রী আরো বলেন, নতুন বাজার স্টেশনে ইন্টারচেঞ্জ থাকবে। এ ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাতায়াত করা যাবে।