ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৩৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শরীয়তপুরের তুলাসার ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা

প্রকাশিত : ১১:৪৩ এএম, ৪ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৩ এএম, ৪ জুন ২০১৫ বৃহস্পতিবার

child-marriage-combo_30347স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, শরীয়তপুর ‘বাল্যবিয়ে পরিবার, দেশ ও জাতির জন্য অভিশাপ’ এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তুলাসার ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী, এলজিএসপি-২ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. রোকনুজ্জামান। উল্লেখ্য, বাল্যবিয়েমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে দেশের প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিয়ে দেশের জন্য একটি অভিশাপ। এই ব্যাধি থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যেই সরকার অত্যান্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আমরা সকলে মিলে যদি সরকারের এই মহৎ কাজের সাথে একাত্মতা ঘোষণা করি এবং আন্তরিকভাবে কাজ করি তাহলে অচিরেই আমরা বাল্যবিয়ে নামের এই ব্যধি থেকে দেশকে মুক্ত করতে পারব। ০৪.০৬.২০১৫