ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২২:০২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।  এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এরপর ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর এই ভাষণটিই আসলে বাঙালির পরাধীনতা মুক্তির সনদ। আজ ঐতিহাসিক সেই দিনটির ৪৮তম বার্ষিকী।

-জেডসি