ঢাকায় পৌঁছেছেন মমতা
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৪:৪৪ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঢাকায় পৌঁছেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে সামনে রেখে একদিন আগে ঢাকায় পৌঁছালেন তিনি।
শুক্রবার (৫ জুন) রাত ৮টা ৩১ মিনিটে মমতাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ‘এ আই ২০৩’ নম্বর উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মমতার সঙ্গে আছেন আরও পাঁচজন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি মমতার দ্বিতীয় বাংলাদেশ সফর। দু’দিনের সফরে নরেন্দ্র মোদির শনিবার (০৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা পৌঁছানোর কথা।
০৫.০৬.২০১৫
