ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৪:৪২:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১৪৯ যাত্রী ও ৮ ক্রুসহ ইথিওপিয়ান বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২২ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবির উদ্দেশে উড়াল দেওয়ার পর বিধ্বস্ত হয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রাবাহী বিমান। আজ রববির দুপুরে মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে ইথিওপিয়ার বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে ১৪৯ যাত্রী ও ৮ জন ক্রু ছিল বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এক কর্মকর্তা বলেন, ‘বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও আটজন ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইবোরিতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।’

এ ঘটনায় এরই মধ্যে বিমানের যাত্রী ও ক্রুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ। এক টুইট বার্তায় তিনি এই সমবেদনা জানান।

-জেডসি