ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৪৪:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় কিম

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৪:৫৪ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার

image_152970.kim-kardashian-630উইমেননিউজ ডেস্ক, ঢাকা : মার্কিন টিভি ব্যক্তিত্ব ও মডেল কিম কার্দাশিয়ান ২০১৩ সালের জুনে প্রথম সন্তানের মা হন। এবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। সম্প্রতি কিম নিশ্চিত করেন, তিনি ও তাঁর স্বামী র‌্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্ট দ্বিতীয় সন্তান প্রত্যাশা করছেন। সম্প্রতি ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোয়ে একটি ভিডিও ক্লিপ দেখানো হয়। ভিডিওতে দেখা যায়, বোন খোল কার্দাশিয়ানকে কিম বলছেন, ‘এইমাত্র আমি আমার রক্ত পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমি অন্তঃসত্ত্বা।’ এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোয়ের মাধ্যমে ২০০৭ সালে তুমুল জনপ্রিয় তারকায় পরিণত হন কিম কার্দাশিয়ান। ২০১১ সালের আগস্টে ঘটা করে বিয়ে করেছিলেন কিম ও বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিস। কিন্তু মাত্র ৭২ দিনের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। দ্বিতীয় স্বামী ক্রিস হামফ্রি​সের সঙ্গে মাত্র ৭২ দিনের সংসার শেষে দীর্ঘদিনের বন্ধু কেনি ওয়েস্টকে সঙ্গী হিসেবে বেছে নেন কিম। অথচ তখনো আইনগতভাবে ক্রিসের স্ত্রী ছিলেন কিম। কাগজে-কলমে ক্রিস এবং কিমের বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০১৩ সালের জুনে। এর আগে ক্রিস দাবি করেছিলেন, বনিবনা না হওয়াকে কিম বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করলেও, আদতে কখনোই সে সংসার টিকিয়ে রাখতে চায়নি। ক্রিসের দাবি, কিম তাঁর রিয়েলিটি শোয়ের অংশ হিসেবেই বিয়ে নামের এ নাটক করেছেন। ২০১২ সালের এপ্রিল থেকে চুটিয়ে প্রেম শুরু করেন কিম ও কেনি ওয়েস্ট। একই বছরের ডিসেম্বরে কিম ও কেনি জানান, প্রথম সন্তান প্রত্যাশা করছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ২০১৩ সালের ১৫ জুন কন্যাসন্তানের জন্ম দেন কিম। ২০১৪ সালের ২৪ মে ইতালির ফ্লোরেন্সে বিয়ের পর্ব সারেন তাঁরা। ০৫.০৬.২০১৫