ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৩৮:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাঙ্গামাটিতে নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার | আপডেট: ০৫:১৬ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার

120150527152339স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাঙ্গামাটি : ‘প্রতিটি জন্মই হোক পরিকল্পিত, প্রতিটি প্রসব হোক নিরাপদ’ এই শ্লোগানকে সামনে রেখে জেলায় গতকাল পালিত হলো নিরাপদ মাতৃত্ব দিবস। এই দিবসটিকে ঘিরে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাঃ হ্লে কান্তি চাকমার নেতৃত্বে র‌্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ডাক্তার, নার্সসহ স্থানীয় নারী-পুরুষেরা অংশগ্রহণ করেন। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. হ্লে কুমার চাকমা, ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. রুহী বনানী, ডা. বিনোদ শেখর চাকমা, সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডা. হেনা রানী বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন, ইউ এন এফ পি এ’র প্রতিনিধি ডা. হেলেন চাকমা। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রজনন স্বাস্থ্য মূলত সামগ্রীক স্বাস্থ্যেরই একটি অংশ। বাংলাদেশের নারীরা প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং নিরাপদ মাতৃত্বের জন্য জনগণের আচরণগত পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজে জনসচেতনতা বাড়ানো গেলে নিরাপদ মাতৃত্ব এবং মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক অগ্রগতি সম্ভব বলে তারা উল্লেখ করেন। ০৫.০৬.২০১৫