নিউজিল্যান্ডের মসজিদে হামলা: নারীসহ গ্রেফতার ৪
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১১ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু`টি মসজিদে হামলার ঘটনায় সন্দেহভাজন এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন। ডিনস এভে অবস্থিত মসজিদ আল নুর এবং লিনউড এভের লিনউড মসজিদে ভয়াবহ এই হামলায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, কমপক্ষে দু`জন অস্ত্রধারী মিলে ওই হামলা পরিচালনা করে। যার মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক যিনি হামলায় সময় নিজেই তা লাইভ করেছেন। ওই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে যে, এটি একটি সন্ত্রাসী হামলা। ক্রাইস্টচার্চ হাসপাতালের বাইরেও গোলাগুলির ঘটনা ঘটেছে।
নিউ প্লাইমাউথে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জেসিনডা আর্ডার্ন ক্রাইস্টচার্চে হামলার ঘটনাকে নিউজিল্যান্ডের জন্য একটি অন্ধকার দিন উল্লেখ করে এই হামলাকে চরম এবং নজিরবিহীন সহিংসতা বলেছেন।
-জেডসি
