১৭ মার্চ টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতাকে শ্রদ্ধা জানাবেন। এছাড়া জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বলে জানা গেছে।
-জেডসি
