ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৭:৩৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিউজিল্যান্ডে মসজিদে হামলা: এক নারীসহ দুই বাংলাদেশী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় একজন নারীসহ অন্তত দু'জন বাংলাদেশী নিহত হয়েছেন বলে সেখানে বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন। আহত হয়েছেন পাঁচ বাংলাদেশী।  এছাড়াও  একজন নারীসহ দু'জন নিখোঁজ আছেন।

দূতাবাসের অনারারী কনসাল শফিকুর রহমার ভুইয়া বিবিসি বাংলাকে জানান, দু'জন বাংলাদেশীর পরিচয় সম্পর্কে তাঁরা এখন পর্যন্ত নিশ্চি হয়েছেন।

তিনি বলেন, নিহতদের একজন ড. আবদুস সামাদ। তিনি স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। ড. সামাদ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন বলে তিনি জানান।

নিহত অন্যজনের পরিচয় সম্পর্কে শফিকুর রহমার ভুইয়া বলেন, এই সন্ত্রাসী হামলায় একজন নারী নিহত হয়েছেন। তার নাম হোসনে আরা। তিনি একজন গৃহবধূ।

মসজিদে হামলার ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশী আহত হয়েছে বলে বাংলাদেশের দূতাবাস এখন পর্যন্ত খবর পেয়েছে।

এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে জানানশফিকুর রহমার ভুইয়া। এছাড়া, গোলাগুলির ঘটনার পর থেকে দু'জন বাংলাদেশী নিখোঁজ রয়েছে।

অনারারী কনসাল জানান, নিখোঁজদের মধ্যে একজন ড. আবদুস সামাদের স্ত্রী।

আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে অনেক মুসলমান জড়ো হয়েছিলেন। এমন সময়ে সেখানে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, মসজিদে হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন।