ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৭:৩২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উইমেননিউজ-এর প্রধান উপদেষ্টা রেজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৫ এএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

উইমেননিউজ-এর প্রধান উপদেষ্টা রেজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ 

উইমেননিউজ-এর প্রধান উপদেষ্টা রেজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ 

বাংলাদেশের প্রথম নারীবিষয়ক অনলাইন পত্রিকা উইমেননিউজ২৪.কম-এর প্রধান উপদেষ্টা রেজিয়া মান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৭ মার্চ রোববার। ২০১৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

আজ বাদ আসর তার মালিবাগের নিজ বাসভবন ও মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে মরহুমার কবর জিয়ারত এবং এতিম ও গরীবদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

রেজিয়া মান্নান কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন উচ্চ শিক্ষিত, ধর্মপ্রাণ, আধুনিক, মুক্তচিন্তাশীল, সৎ মানুষ ছিলেন। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। হতদরিদ্র, অসহায় ও দুস্থদের সেবায় তিনি নিয়োজিত ছিলেন আমৃত্যু।
 
মরহুমা রেজিয়া মান্নান একজন রত্মগর্ভা মা। তিনি তাঁর পাঁচ কন্যা ও একমাত্র পুত্রকে উচ্চ শিক্ষিত করে প্রতিষ্ঠিত করে গেছেন। 

নিজের সাহসীকতা, যোগ্যতা এবং সফলতার স্বীকৃতি হিসেবে রেজিয়া মান্নান ২০১১ সালে রত্মগর্ভা মা’র পদকে ভূষিত হন। তাঁর স্বামী মরহুম এম এ মান্নান একজন সিএসপি অফিসার ছিলেন। 

বাংলাদেশের প্রথম নারীবিষয়ক অনলাইন পত্রিকা উইমেননিউজ২৪.কম রেজিয়া মান্নানের অনুদানে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। 

স্বেচ্ছাসেবী সংগঠনের ‘বিকশিত বাংলাদেশ’-এর মাধ্যমে তিনি আজীবন সমাজের অসহায় ও দরিদ্র নারী ও শিশুদের সহযোগীতা করেছেন।