ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৪৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইফায় যোগ দিতে না পারার আক্ষেপ সানির

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৬ জুন ২০১৫ শনিবার | আপডেট: ০১:১৮ পিএম, ৬ জুন ২০১৫ শনিবার

Sunny_Leoneউইমেননিউজ ডেস্ক, ঢাকা : এখন পর্যন্ত কোন পুরস্কারের জন্য মনোনীত না হলেও সাবেক ইন্দো-কানাডীয় পর্নো তারকা ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনকে প্রায় সব পুরস্কার প্রদান অনুষ্ঠানেই দেখা মেলে তার।
তবে এবার মন খারাপ সানির। কারণ এবছর মালয়েশিয়ায় চলমান আইফা আসরে যোগ দিতে পারেন নি।
আইফার আসর শুরু হওয়ার একদিন আগেই- ৪ জুন টুইটারে তার মন খারাপের কথা জানিয়েছেনও ‘বলিউড বেবিডল’ সানি। সেখানে সানি জানিয়েছেন, এমটিভি স্প্লিটস ভিলার শুটিংয়ে ব্যস্ত থাকায় তিনি আইফা উৎসবে যোগ দিতে মালয়েশিয়ায় যেতে পারেননি।
প্রসঙ্গত, গত মাসে মুক্তি পেয়েছে সানি অভিনীত ‘এক পেহেলি লীলা’ ছবিটি। বলিউড বক্স অফিসে সিনেমাটির অবস্থান এখন এক নম্বরে। সিনেমাটির দাপটে ফিকে হয়ে গিয়েছে আনুশকা শর্মা অভিনীত ‘এনএইচ-টেন’ ও অমিতাভ বচ্চন অভিনীত ‘শমিতাভ’।
তবে সাফল্যের স্বীকৃতি থাকলেও এখনও পুরস্কার থেকে বঞ্চিতই রয়ে গেছেন সানি। কোনও পুরস্কারের জন্য মনোনীত হননি তিনি। তবে বিষয়টি নিয়ে তারও কোনো আক্ষেপ নেই।
তিনি জানান, ‘আমি কোনোদিন পুরস্কারের আশা করি না। এটাও জানি আমি কোনোদিন পুরস্কারের জন্য মনোনীতও হব না। কারণটা অবশ্যই আমার অতীত। অন্যরা পুরস্কার পাচ্ছেন এটা আমার দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যে সিনেমাগুলি আমি দেখেছি, সেগুলি পুরস্কৃত হলেই আমি বেশি খুশি হই। আমার কোনো রকমের হিংসে হয় না, যে আমাকে কেন পুরস্কৃত করা হচ্ছে না।’
০৬.০৬.২০১৫