ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৪৮:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাল্যবিয়ে: কনের বাবা ও বরের চাচার কারাদণ্ড

প্রকাশিত : ০১:২৬ পিএম, ৬ জুন ২০১৫ শনিবার | আপডেট: ০১:২৬ পিএম, ৬ জুন ২০১৫ শনিবার

Nilphamari-map20141206101432স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নীলফামারী : বাল্য বিয়ের আয়োজন করায় নীলফামারীতে বরের চাচা ও কনের বাবার ১৫দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সাবেত আলী ওই দন্ডাদেশ দেন। দন্ড প্রাপ্তরা হলো নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া মনিপাড়া গ্রামের কনের বাবা মিজানুর রহমান (৫০) ও টুপামারী ইউনিয়নের নিত্যানন্দি গ্রামের বরের চাচা সুলতান আলী (৪৮)। পুলিশ জানায়, শুক্রবার রাতে সোবআন আলীর ছেলে মাসুমের (২০) সাথে বিয়ের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় মিজানুর রহমানের মেয়ে এজিনা আক্তারের (১৩)। খবর পেয়ে বিয়ের আসর থেকে বর ও বরের চাচা সুলতান আলী এবং কনের বাবা মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত কনের বাবা ও ছেলের চাচার ১৫দিন করে কারাদ- দেন। বিয়ের বয়স না হওয়ায় ছেড়ে দেয়া হয় বর মাসুমকে। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, দন্ড প্রাপ্তদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. সাবেত আলী জানান, বাল্যবিয়ে বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে অবিভাবকদের বারবার বলা হলেও তারা শুনেন নি। বাধ্য হয়ে পুলিশ পাঠিয়ে তাদের আটক করে নিয়ে আসা হয়। ০৬.০৬.২০১৫