ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৪৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার | আপডেট: ০১:৫৯ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার

2015-06-07_8_53181স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আজ সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তিনি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, সতীশ চন্দ্র রায়, এডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, জাতীয় সংসদের চীফ হুইপ এএসএম ফিরোজ, ঢাকা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। পরে আওয়ামী লীগ কেন্দ্রীয় র্কার্যনিবাহী কমিটি, ঢাকা সিটি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্চাসেবক লীগের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু বাঙালিদের স্বায়ত্বশাসনের দাবিতে এবং পাকিস্তানী শাসকদের অপ:শাসনের বিরুদ্ধে গণ-আন্দোলনের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেন। ৬ দফার আন্দোলন ও বঙ্গবন্ধুসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এদিন হরতাল চলাকালে ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর’এর গুলিতে মনু মিয়া, শফিক এবং শামসুল হক নিহত হন। ০৭.০৬.২০১৫