কন্যা সন্তানের মা হলেন কিয়েরা নাইটলি
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার | আপডেট: ০৪:৩৮ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : কন্যা সন্তানের মা হলেন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান খ্যাত হলিউড অভিনেত্রী কিয়েরা নাইটলি।
৩০ বছর বয়সী এই অভিনেত্রী তার স্বামী জেমস রাইটনের সঙ্গে তার প্রথম সন্তানের জন্ম দেন গত বছরের মে মাসে।
৩১ বছর বয়সী রাইটনের সঙ্গে নাইটলির সম্পর্ক হয় ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে। এরপর ২০১৩ সালের ৪ মে তারা দক্ষিণ ফ্রান্সে বিয়ে করেন।
হিমালয়ের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নির্মিতব্য ‘এভারেস্ট’ সিনেমায় এখন অভিনয় করছেন নাইটলি। সিনেমাটি আগামী সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে। সেপ্টেম্বরের ১৮ তারিখে যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে এটির প্রদর্শন শুরু হবে।
১৯৯৬ সালে মাউন্ট এভারেস্টে নেমে আসা এক প্রাকৃতিক দুর্যোগকে উপজীব্য করে গড়ে উঠেছে এভারেস্টের কাহিনী।
০৭.০৬.২০১৫ 