ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৫৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পঞ্চগড়ে নারী নির্যাতন ও মাদক নিরোধে সমাজসেবা কর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০১:২৫ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার

panchagar_56539স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, পঞ্চগড় : জেলায় নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক ও মাদক নিরোধে সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ে সমাজকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো.শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, সদর উপজেলা নির্বাহী অফিসার লায়লা মুনতাজেরী দীনা প্রমুখ। মতবিনিময় সভা শেষে তিন জন শ্রেষ্ঠ সমাজকর্মীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন। ০৮.০৬.২০১৪