নারায়ণগঞ্জে গণধর্ষণের স্বীকার যুবতী, গ্রেপ্তার ৪
প্রকাশিত : ০১:৩২ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০১:৩২ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : জেলার সদর উপজেলার ফতুল্লায় প্রেমিকের সাথে বেড়াতে এসে এক যুবতী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার ভোরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বিউটি (৪৫), রানা (২৪), আলাউদ্দিন (২৫) ও আবুলকে (২৮)। প্রত্যেকেই উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উইমেননিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 