ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৪৯:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছাত্রী ধর্ষণে রাজধানীতে গ্রেফতার ১

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০১:৩৮ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার

1432614223স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর ভাটারা থানা এলাকায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে ফরিদ আহমেদ নামে এক যুবককে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার ওই ছাত্রীর মা ভাটারা থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে রবিবার গভীর রাতে ফরিদকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে (১৪) সোমবার বিকালে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গত বুধবার সকালে ওই স্কুলছাত্রীর মা বাসা থেকে বের হয়ে গেলে পাশের বাসার ফরিদ আহমদ তাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তার মা বাদী হয়ে রবিবার একটি মামলা করেন। মামলার পরপরই ফরিদকে গ্রেফতার করা হয়।
০৮.০৬.২০১৪