ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৪৯:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হঠাৎ ​আংটিবদল জেনির

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার | আপডেট: ০১:৪৬ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার

117a011de35b8005f4822ce42271624f-Jeni_thumbnailস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বেশ কিছুদিন ধরেই প্রেমের গুঞ্জন ভাসছিল অভিনেত্রী জেনির সঙ্গে চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খানের। অবশেষে গুঞ্জন সত্যে পরিণত হলো। এরই মধ্যে আংটি বদলের কাজ সেরে ফেলেছে এ জুটি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেনি। এ প্রসঙ্গে জেনি বলেন, ‘হঠাৎ করেই আমাদের আংটি বদলের কাজটি হয়েছে। তানভীর ও তাঁর পরিবারের সদস্যেরা আমাকে দেখতে এসে আমার আঙুলে আংটি পরিয়ে দিয়েছেন।’ কবে বিয়ে করছেন—এমন প্রশ্নের জবাবে জেনি বলেন, ‘আংটি বদলের কাজটি হলেও এখনো বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সুবিধামতো সময়ে সবাইকে জানিয়েই আমরা বিয়ে করব।’ সম্প্রতি জেনি ও তানভীর খানের যুগল ছবি দেখা গেছে তানভীর খানের ফেসবুক পাতায়। ছবিটি পোস্ট করেছেন তানভীর নিজেই। ছবিতে বাম হাতের মধ্যমা ও অনামিকায় আংটি পরা অবস্থায় দেখা যাচ্ছে জেনিকে। তিনি আঙুল উঁচু করে সেগুলো দেখানোর চেষ্টা করছেন। তানভীর খান ও জেনি দুজনই দ্বিতীয় বিয়ের পথে হাঁটতে যাচ্ছেন। এর আগে নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে ঘর বেঁধেছিলেন জেনি। তবে দুই বছরের মধ্যেই সেই ঘর ভেঙে যায়। তানভীর খানেরও প্রথম বিয়ে টেকেনি। তাঁর একটি সন্তান আছে। ০৮.০৬.২০১৪