ইউরোপীয় পার্লামেন্টে বর্ণবাদ বিরোধী প্রস্তাব পাস
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ইউরোপীয় পার্লামেন্টে বর্ণবাদ বিরোধী প্রস্তাব পাস হয়েছে। এতে ইইউ এবং এর সদস্য দেশগুলোকে আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য বর্ণবাদবিরোধী নীতি তৈরির আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৫৩৫টি। বিপক্ষে ভোট পড়ে ৮০টি। ভোটদান থেকে বিরত ছিলেন ৪৪ জন।
প্রস্তাবে শিক্ষা, হাউজিং, স্বাস্থ্য, ফৌজদারি বিচার, রাজনৈতিক অংশগ্রহণ এবং অভিবাসনের মতো ক্ষেত্রগুলোতে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি নিয়ে নীতি প্রণয়ণের জন্য ইইউ-এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। আফ্রিকা ভীতি বা আফ্রিকা বিদ্বেষ থেকে সংঘটিত হামলার মতো ঘটনাগুলো স্বীকার করে নিতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে এ ধরনের হামলাকে বর্ণবাদী, বৈষম্যমূলক এবং বিদেশিদের প্রতি অহেতুক ভীতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
-জেডসি
