ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১০:৪৭:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজনৈতিক ফায়দা নিতেই মোদির এন্টি-স্যাটেলাইট নাটক: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বে চতুর্থ দেশ হিসেবে ভারতের সফল এন্টি-স্যাটেলাইট পরীক্ষার বিষয়টি সামনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

আগামী ১১ই এপ্রিল লোকসভা নির্বাচন সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী মমতা ব্যানার্জী এক টুইট বার্তায় জানান, নির্বাচনের আগে মোদির এন্টি-স্যাটেলাইট পরীক্ষা রাজনৈতিক ফায়দা আদায়ে সীমাহীন বেপরোয়া নাটক। এটাকে নির্বাচনি বিধির মারাত্মক লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। এবিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন বলেও জানান মমতা।

বুধবার জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন বার্তায় নরেন্দ্র মোদি জানান, ভারতীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে মহাকাশের একটা স্যাটেলাইটকে বিধ্বস্ত করে। যার মাধ্যমে দেশটি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পরে ৪র্থ দেশ হিসেবে বিশ্বে মহাকাশে পরাশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়।

-জেডসি