পুঁজিবাজারের সফলতা আসবেই: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারকে পাশ কাটিয়ে দেশের অর্থনীতি চিন্তা করা যায় না। তাই পুঁজিবাজারের সফলতা আসবেই।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রতি দেশের প্রতি বিশ্বাস রাখুন, আমাদের কেউ ঠকাতে পারবে না। আমরা জিতবো, জিতবই। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সরকার সব কিছুই করছে।
বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্থিক বিভাগের সচিব আসাদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বিএসইসির কমিশন সদস্য কামারুজ্জামান, স্বপন কুমার বালা ও হেলাল উদ্দিন নিজামী প্রমুখ।
-জেডসি
