ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১০:১২:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ম্যান বুকার পুরস্কার জয়ী সর্বকনিষ্ঠ লেখক: এলিনর ক্যাটন

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ৩১ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০১ এএম, ৩১ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার

ডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কম eleanor-catton-2013-man-booker-prize-2 ঢাকা : চলতি বছর ম্যান বুকার পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের এলিনর ক্যাটন৷ সবচেয়ে কম বয়সে (২৮ বছর) এই পুরস্কার জিতলেন তিনি৷ বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার৷ এলিনর তাঁর দ্বিতীয় উপন্যাস দ্য লুমিনারিজ-এর জন্য পুরস্কারটি পেয়েছেন৷ কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন এলাকায় জন্ম তার৷ ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন এলিনর৷ ছয় বছর বয়সে তাঁর পরিবার নিউজিল্যান্ডে ফিরে আসে৷ সেখানেই তিনি বার্নসাইড উচ্চবিদ্যালয়ে ভর্তি হন৷ ক্যান্টরবুরি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এলিনর৷ এলিনর তাঁর প্রথম বইটি স্নাতকোত্তর শ্রেণীতে থিসিস করার সময়ে লেখেন৷ পরের বইটি নিউজিল্যান্ডের সোনার খনিকে কেন্দ্র করে লেখা৷ এই বইটিই বুকার পুরস্কার জিতে নেয়৷ ৮৩২ পৃষ্ঠার বইটি বুকার পুরস্কারের ৪৫ বছরের ইতিহাসে সর্ববৃহত্‍ সাহিত্যকর্ম হিসেবেও স্বীকৃতি পেয়েছে৷ এর আগে ২৭ বছর বয়সে ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন এলিনর৷ বর্তমানে সৃজনশীল লেখা বিষয়ে শিক্ষকতা করা এলিনর লেখালেখির বিষয়ে একধিক ফেলোশিপ পেয়েছেন৷ লেখালেখির স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে অ্যাডাম পুরস্কার, দ্য গার্ডিয়ান ফার্স্ট বুক পুরস্কার, অরেঞ্জ পুরস্কারসহ একাধিক পুরস্কার জিতেছেন তিনি৷ এলিনর ক্যাটন জানিয়েছেন লেখালেখির কাজটি নিয়মিতই করে যেতে চান তিনি৷ ৩১অক্টোবর'২০১৩